• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বসুন্ধরায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকে আটক

প্রকাশিত: ১৯:৪৯, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বসুন্ধরায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকে আটক

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আতিয়ার রহমান হাবুকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে গুলশান গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নিজ এলাকা চুয়াডাঙ্গার দর্শনা ছেড়ে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাড়িতে আত্মগোপনে ছিলেন আতিয়ার রহমান হাবু।

৫৫ বছর বয়সী আতিয়ার রহমান হাবু দর্শনা ইসলাম বাজার এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে। তিনি দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত