• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় এসআরবির অভিযানে ৩ ককটেল ও ৩ পেট্রোলবোমা উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৪, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গাইবান্ধায় এসআরবির অভিযানে ৩ ককটেল ও ৩ পেট্রোলবোমা উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে অভিযান চালিয়ে ৩টি ককটেল ও ৩টি পেট্রোলবোমা উদ্ধার করেছে এসআরবি-১৩।

শুক্রবার দিবাগত (২১ নভেম্বর) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ধাপেরহাট রংপুর-ঢাকা মহাসড়কের পূর্বপাশে জিসান ফিলিং স্টেশন এবং ইটভাটা সংলগ্ন নির্মাণাধীন একটি হাফ বিল্ডিংয়ের ভিতর থেকে ৩টি ককটেল ও ৩টি পেট্রোলবোমার সন্ধান পাওয়া যায়।

পরে সংবাদ পেয়ে এসআরবি-১৩ এর বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমাগুলো উদ্ধারপূর্বক সাদুল্লাপুর থানায় জিডি মূলে জমা প্রদান করে।

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, নাশকতাকারী ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টাকারীদের দমনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-১৩ এর চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিভি/এফকে/এজেড

মন্তব্য করুন: