শীর্ষ মাদক ব্যবসায়ী নিষিদ্ধ যুবলীগ নেতা ‘বাটা দুলাল’ গ্রেফতার
আসামি যুবলীগ নেতা দুলাল হোসেন (ছবি: বাসস)
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, গুলিবর্ষণ ও সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অপরাধে দায়ের করা ১০টিরও বেশি মামলার আসামি যুবলীগ নেতা দুলাল হোসেন ওরফে বাটা দুলালকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকায়ও তার নাম রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ভূঁইয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুলাল হোসেন ওই এলাকার আবু তাহেরের ছেলে। তিনি চর চান্দিয়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বাসস’কে বলেন, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভূঁইয়া বাজার এলাকা থেকে বাটা দুলালকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিভি/টিটি













মন্তব্য করুন: