পল্লবী থেকে নিষিদ্ধ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগ নেতা রবিন আহমেদকে (৪৪) রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গ্রেফতার রবিন আহমেদ পল্লবী থানা কৃষক লীগের সহসভাপতি।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে এসআরইউর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি আভিযানিক দল পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে রবিন আহমেদকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, রবিন আহমেদ পল্লবী থানায় দায়ের করা একটি নিয়মিত মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিভি/টিটি













মন্তব্য করুন: