• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আগুন, সন্দেহভাজন আটক ২

প্রকাশিত: ২০:০৯, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আগুন, সন্দেহভাজন আটক ২

ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের পারিবারিক বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অগ্নিসংযোগের ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

এর আগে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের পারিবারিক বাসার প্রধান ফটকে আগুন দেয় দুর্বৃত্তরা।

ওই বাসায় প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। প্রতিমন্ত্রী সিলেটে গেলে ওই বাড়িতেই অবস্থান করেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: