খুলনায় এবার চায়ের দোকান লক্ষ্য করে গুলি ছুড়লো মুখোশধারী দুর্বৃত্তরা
প্রতীকী ছবি
খুলনার আড়ংঘাটা থানার শলুয়া সুইস গেট এলাকায় পানুর চায়ের দোকান লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এ সময় প্রাণ বাঁচাতে দোকানে থাকা লোকজন নদীতে ঝাঁপ দেন। তবে এতে কেউ হতাহত হননি।
আড়ংঘাটা থানা পুলিশ জানায়, দুর্বৃত্তরা গুলি ছুড়ে সুইস গেট পার হয়ে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী সোলেমান ও ভ্যানচালক আব্দুল খালেক গুলিবিদ্ধ হয়েছিলেন। এক সপ্তাহের ব্যবধানে আবারও গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: