• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ডেটিং সাইটে ভুয়া পরিচয়-ছবিতে প্রতারণার ফাঁদ, অতঃপর...

প্রকাশিত: ১৮:৪৭, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডেটিং সাইটে ভুয়া পরিচয়-ছবিতে প্রতারণার ফাঁদ, অতঃপর...

আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইটে ভুয়া পরিচয় ও অন্যের ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে একটি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে মহানগরীর সেনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মনির হোসেন (২৩), মো. মাসুদ আল মারুফ (২৫), মো. তানভীর আহম্মেদ (২৫), মো. জিল্লুর রহমান জনি (২৭), মো. মজনু (২৬), মো. নাঈম মণ্ডল (২৪) ও মো. রাকিব (২০)।

পুলিশের তথ্যমতে, গ্রেফতার ব্যক্তিরা ‘মেগা পার্সোনাল’ নামে একটি আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইটে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা করতেন। এসব অ্যাকাউন্টে অন্যের ছবি ব্যবহার করে আকর্ষণীয় প্রোফাইল তৈরি করা হতো। পরে ওই প্রোফাইলের মাধ্যমে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে নানা কৌশলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন চক্রের সদস্যরা।

পুলিশ সুপার কামরুল হাসান জানান, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: