• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন, নিষিদ্ধ আ.লীগ নেতা মোস্তাফিজুর গ্রেফতার

প্রকাশিত: ১৪:৪২, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:৪৩, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন, নিষিদ্ধ আ.লীগ নেতা মোস্তাফিজুর গ্রেফতার

কে.এস.এম. মোস্তাফিজুর রহমান

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে সমন্বিত গোয়েন্দা দল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে দশটার রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোস্তাফিজুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সৈয়দ জামান খন্দকার এবং মায়ের নাম মোমেনা বেগম।

তার বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে। এ ছাড়া সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে জুলাই-সংক্রান্ত তিনটি মামলা রয়েছে বলে জানানো হয়েছে।

অভিযোগের তথ্যে আরও বলা হয়েছে, তার এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের (National AgriCare Group) বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। পাশাপাশি বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিভি/এসবি/এজেড

মন্তব্য করুন: