• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা পিনু গ্রেফতার

প্রকাশিত: ০৯:৩২, ২৬ নভেম্বর ২০২৬

আপডেট: ০৯:৩৩, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা পিনু গ্রেফতার

ছবি: বিএম হারুন-অর রশিদ পিনু

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিএম হারুন-অর রশিদ পিনুকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর সদরের কানাইপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতা, যৌথ বাহিনীর ওপর হত্যার উদ্দেশ্যে হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটে ফরিদপুর সদরের কানাইপুর এলাকায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বাড়ির মালিকের উপস্থিতিতে তাকে আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতার বিএম হারুন-অর রশিদ পিনু (৫২) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা। তিনি রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কাশিয়ানী থানা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পিনু আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্বস্থানীয় সংগঠক হিসেবে পরিচিত। গ্রেফতারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত