• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার উপ-প্রেস সচিব, সাবেক ডিসিসহ আটক ৩

প্রকাশিত: ১০:৪২, ২৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:১৪, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শেখ হাসিনার উপ-প্রেস সচিব, সাবেক ডিসিসহ আটক ৩

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত হোসেন মুনসহ তিনজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার দিবাগত (২৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ছাত্রদল নেতাকর্মীদের তৎপরতায় তাদের আটক করা হয়।

আটক অন্য দুজন হলেন- সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।

ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের পলাতক নেতাদের নির্দেশনায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনায় জড়িত ছিলেন ওই তিনজন। এ অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, আটক তিনজনকে বর্তমানে মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না এবং গ্রেফতার দেখানো হবে কি না, সে বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিভি/এফআর/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত