• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ছদ্মবেশে এসআরবির এক অভিযানে চমেকের ৩০ দালাল আটক!

প্রকাশিত: ১৫:২৮, ২৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ছদ্মবেশে এসআরবির এক অভিযানে চমেকের ৩০ দালাল আটক!

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবারের এ অভিযানে অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দৌরাত্ম্য নিয়ে রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে বেশ কিছু অভিযোগ আসছিল। অভিযোগের সত্যতা যাচাই করতে গত কয়েক দিন এসআরবির সদস্যরা রোগী ও তাদের স্বজনের ছদ্মবেশে হাসপাতালে গিয়ে সেবা নেওয়ার চেষ্টা করেন। এ সময় তারা অভিযোগের সত্যতা পান।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান শুরু করে এসআরবি-৭। অভিযানে ৩০ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে যাদের বিরুদ্ধে দালালির সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে না, তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান।

বিভি/চট্টগ্রাম/পিএইচ

মন্তব্য করুন: