• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিয়ে না করায় প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে ছাড়লেন প্রেমিক

প্রকাশিত: ২২:৪২, ২৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
বিয়ে না করায় প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে ছাড়লেন প্রেমিক

প্রেমের সম্পর্ক গড়ে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটিয়েছেন। গোপন ছবিও রেখেছিলেন সংগ্রহে। কিন্তু অন্যত্র বিয়ে হওয়ায় প্রেমিকার আপত্তিকর ওইসব ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন প্রেমিক। এই অভিযোগে মামলাও করেছেন ভুক্তভোগী তরুণীর মা। ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার শাজাহানপুরে।

অভিযুক্ত প্রেমিকের নাম হাবিবুর রহমান ওরফে হাবিব (২১)। হাবিব উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর বগুড়াপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

রোববার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

থানায় আনিত অভিযোগ সূত্রে জানা গেছে, ছয় মাস আগে মুঠোফোনে হাবিবের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আড়িয়া ইউনিয়নের মানিকদিপা পদ্মপাড়া গ্রামের এসএসসি পরিক্ষার্থী এক তরুণীর। একপর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেন হাবিব। কিন্তু বিয়েতে রাজি হয়নি তরুণীর পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে তরুণীর অশালীন ছবি ফেসবুকে পোস্ট করেন হাবিব।

এ নিয়ে সালিশ হলে ফেসবুকে ছবি পোস্ট করবেন না মর্মে মৌখিকভাবে অঙ্গীকার করেন হাবিব। কিন্তু ২৫ মার্চ মেয়েটির ছবি এডিট করে আপত্তিকর ছবি বানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন: