প্রেমিককে বিয়ে করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার
ছবি: আটক তিন ধর্ষক
নাটোর শহরের হাফরাস্তা এলাকায় প্রেমিককে বিয়ে করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মোহসিন জানান, রাজশাহী জেলার মতিহার এলাকার প্রেমিক আবিরকে বিয়ে করতে নাটোরে আসেন ওই তরুণী। আবির তাকে নিয়ে শহরের হাফরাস্তা এলাকায় পরিচিত মৃথিলা ও তার স্বামী মৃদুলের ভাড়া বাসায় যান। সেখানে মৃথিলা ও মৃদুলের সঙ্গে টাকা পয়সা নিয়ে বচসা হয়। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে মৃথিলা জনৈক রনি, রকি ও সোহানকে ডেকে আনেন। এরপর মৃথিলা ও তার স্বামীর সহযোগিতায় ওই তিনজন আবিরকে তাড়িয়ে দিয়ে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে। এমন ঘটনা জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে হাফরাস্তা এলাকার সাগরের বাসার ভাড়াটিয়া মৃথিলা ও মৃদুলকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের দেওয়া তথ্যেমতে উপজেলার আমহাটির তেলকুপি মদনহাট বিল এলাকায় সকালে অভিযান চালিয়ে রনি, রকি ও সোহানকে আটক করে পুলিশ। তবে এখনও আবিরের কোন খোঁজ পাওয়া যায়নি।
আটকরা হলেন, কানাইখালী এলাকার আবজাল হোসেনের ছেলে রনি, মৃত মোহাম্মদ আলীর ছেলে রকি ও আব্দুল মজিদের ছেলে সোহান। আর সহযোগী মৃথিলার স্বামী মৃদুল নলডাঙ্গা উপজেলার খাজুরা এলাকার আব্দুল হাকিমের ছেলে।
বিভি/এমআর













মন্তব্য করুন: