যৌক্তিক মতামতকে গুরুত্ব দেয়া হবে আগামী বাজেটে: অর্থমন্ত্রী
বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল থাকায় জনগণ শিগগিরই সুফল পাবে, এমনটাই আশা করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি জানান, আগামী বাজেটে বেসরকারি খাতের যৌক্তিক মতামতকে গুরুত্ব দেয়া হবে।
রবিবার (১০ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স-ডিসিসিআই আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম জানিয়েছেন, ব্যবসায়ীদের সহায়তা করতে গিয়ে কোনোভাবে রাজস্ব আয়কে হুমকিতে ফেলা যাবে না। তবে, কর জিডিপি'র অনুপাত কমার অপবাদ ঘুচাতে সরকার কাজ করছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে এফবিসিসিআই'র সাবেক সভাপতি ও স্বতন্ত্র সংসদ সদস্য এ কে আজাদ বলেন, বিভিন্ন ব্যাংক সুকৌশলে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়াল করছে। দেশে খেলাপি ঋণের আসল তথ্য ৩/৪ গুণ বেশি বলে মনে করেন তিনি। সোনালি ও রূপালি ব্যাংকে সরকারের ভর্তুকির কড়া সমালোচনা করেন তিনি। ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি অর্থপাচারকারীদের নাম প্রকাশে অর্থমন্ত্রীর কাছে দাবি জানান এ কে আজাদ।
বিভি/রিসি













মন্তব্য করুন: