• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আগুন থেকে বাঁচতে রাতে মার্কেট পাহারা দেবেন ব্যবসায়ীরা

প্রকাশিত: ১৮:৪৭, ১১ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
আগুন থেকে বাঁচতে রাতে মার্কেট পাহারা দেবেন ব্যবসায়ীরা

অগ্নিকাণ্ড থেকে বাঁচতে রাত জেগে মার্কেট পাহারা দেবেন ব্যবসায়ীরা। আগুন লাগলে দায় নিতে হবে ব্যবসায়ীদের, এমন হুঁশিয়ারি ব্যবসায়ী নেতাদের। 

রমজানের আইন-শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে সোমবার (১১ মার্চ) সকালে ডিএমপি হেড কোয়ার্টারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় ব্যবসায়ী নেতারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। 

ব্যবসায়ীরা জানান, মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবেলায় কঠোর পদক্ষেপের কথাও। 

রমজানে ট্রাফিক নিয়ন্ত্রণই পুলিশের জন্য প্রধান চ্যালেঞ্জ বলে জানালেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। নগরবাসীর সহায়তা কামনা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট চলবে বলেও জানান তিনি। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত