• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বান্দরবানে ব্যাংক লুট: লেনদেন চলবে কীভাবে, জানালো বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ২১:১৩, ৩ এপ্রিল ২০২৪

আপডেট: ২১:৩৩, ৩ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
বান্দরবানে ব্যাংক লুট: লেনদেন চলবে কীভাবে, জানালো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বান্দরবানের ব্যাংকগুলোতে লেনদেন চলবে। 

বুধবার (৪ এপ্রিল) বিকালে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের জানান, লুট হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়টি নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। 

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, ব্যাংকের ভল্ট ভাঙতে পারেনি জঙ্গিগোষ্ঠী কুকি চিন বাহিনীর সদস্যরা। হামলা করে ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে গেছে।   

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত