প্রাইজবন্ডের ড্রয়ের ফলাফল প্রকাশ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা পেল যে নম্বর
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ড্রয়ের ফল প্রকাশ করা হয়েছে। এবারের ড্রয়ে ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে ০৯২৩২৮৩ নম্বর। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা পেয়েছে ০৮৪২৫১১ নম্বর। এ ছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে আরও ৪৪টি নম্বর।
রবিবার (১ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।
নির্ধারিত নিয়ম অনুযায়ী, একক সাধারণ পদ্ধতিতে প্রতিটি সিরিজের একই নম্বরের বিপরীতে ড্র পরিচালনা করা হয়। এবারের ড্রয়ে ৮৬টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার বিপরীতে মোট ৩ হাজার ৯৫৬টি প্রাইজবন্ড পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।
ড্রয়ের ফল অনুযায়ী, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা পেয়েছে ০৯২৩২৮৩ নম্বর। দ্বিতীয় পুরস্কার ৩ লাখ ২৫ হাজার টাকা জিতেছে ০৮৪২৫১১ নম্বর।
তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা করে পেয়েছে ০৮৭৩৬১১ ও ০৮৯১৯৫৬ নম্বর। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা করে জিতেছে ০৪৫৮৬৫৮ ও ০৯২৪৬৯৫ নম্বর।
পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পেয়েছে ৪০টি নম্বর। নম্বরগুলো হলো—
০০২১৩৫৫, ০১৬৪১৫৯, ০০৩৪৪৫১, ০১৭০৪৮৪, ০০৪৫৩১৩, ০০৪৮৫০৩, ০০৯১৯২৮, ০০৯৬১২১, ০১৪৬৮৯৩, ০১৬০০৮৬, ০২৩২২৫২, ০২৩৮৫৭০, ০২৪৫৩১১, ০২৭১৬৯৭, ০২৮৪৪২১, ০৩০৩০০৮, ০৩৪৮১৮৭, ০৩৫৯৭৮৭, ০৪৫৮৫০৫, ০৫৪০৮৭১, ০৫৭৮০৮৮, ০৫৮২৯৫৬, ০৫৯৭৩৭৮, ০৬১৩৬০২, ০৬২৪০১৭, ০৬৩৫৬৫০, ০৬৪১১৯২, ০৬৫৮৫০২, ০৬৬০৭২৩, ০৬৯৭১৭৭, ০৭০০৩৬১, ০৭২০৩৩৯, ০৭২৯৪০০, ০৭৩১৬৬৬, ০৭৬৮৭৯৫, ০৭৮৪৪৩৫, ০৮৬৪০৭৮, ০৮৬৬৪৯১, ০৮৮৪৬২৩ ও ০৯০৪৭৯৫।
যেভাবে পুরস্কার পাওয়া যাবে
ঘোষিত বিজয়ী নম্বরের প্রতিটি সিরিজের একই নম্বরের প্রাইজবন্ড পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। নির্ধারিত তারিখের অন্তত ৬০ দিন আগে বিক্রি হওয়া প্রাইজবন্ড এ ড্রয়ের আওতায় এসেছে। এ ক্ষেত্রে বিক্রির তারিখ হিসাব করা হলেও ড্রয়ের দিন গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি।
পুরস্কারের অর্থ উত্তোলনের ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী, বিজয়ীদের প্রাপ্ত অর্থ থেকে ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।
সহজেই প্রাইজবন্ড ড্রয়ের ফলাফল জানবেন যেভাবে
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের সার্চ বক্সে প্রতিবারে এক বা একাধিক নম্বর অনুসন্ধান করা যাবে। একটি নম্বরের জন্য শুধুমাত্র নম্বরটি টাইপ (সিরিজ নয়) করলেই ফলাফল জানা যাবে। যদি একাধিক প্রাইজবন্ড থাকে এবং তা যদি ক্রমানুসারে হয় তাহলে শুধুমাত্র প্রথম ও শেষ নম্বরের মাঝে হাইফেন (-) টাইপ করে সমস্ত নম্বর অনুসন্ধান করা যাবে। আর যদি একাধিক প্রাইজবন্ড থাকে এবং তা যদি ক্রমানুসারে না হয় তাহলে কমা (,) দ্বারা আলাদা করে সমস্ত নম্বরগুলো টাইপ করে খুব অল্প সময়ের মধ্যে ফলাফল জানা যাবে।
এছাড়া প্রাইজবন্ডের লটারির ফলাফল জানার জন্য বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ চালু করেছে প্রাইজ বন্ড রেজাল্ট ইনকুয়্যারি সফটওয়্যার (পিবিআরআইএস)। যার ওয়েব এড্রেস হলো www.irdbd.online।
এ সফটওয়্যারটি ব্যবহার করে ২টি পদ্ধতিতে ফলাফল অনুসন্ধান করা যাবে। সার্চ বক্সে সরাসরি নম্বর লিখে এবং নম্বর আপলোড করে অনুসন্ধান করা যাবে।
প্রথম পদ্ধতির ক্ষেত্রে সার্চ বক্সে প্রাইজবন্ডের নম্বরটি (সিরিজ ব্যতীত) বাংলায় অথবা ইংরেজিতে অনুসন্ধান করা যাবে। একসঙ্গে একাধিক নম্বর অনুসন্ধান করলে নম্বরগুলোকে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। ধারাবাহিক নম্বর অনুসন্ধানের ক্ষেত্রে প্রথম ও শেষ সংখ্যার মধ্যে হাইফেন (-) ব্যবহার করতে হবে।
দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে মাইক্রোসফট এক্সেল সিটের কলাম এ তে প্রাইজবন্ডের নম্বরগুলো (সিরিজ ব্যতীত) ইংরেজিতে লিখে শেষ করতে হবে। তারপর এক্সেল ফাইলটি সরাসরি সফটওয়্যারে আপলোড দিতে হবে। অনুসন্ধানের তারিখ শুরু করে পূর্ববর্তী ২ বছরের মধ্যে প্রকাশিত সব ফলাফলের বিপরীতে কোনো মিল পেলে ফলাফলের কপি দেখাবে।
এই সফটওয়্যার থেকে প্রাইজবন্ড ক্রেতারা পুরস্কারের টাকা দাবি ফরম ডাউনলোড করতে পারবেন। সেই সঙ্গে প্রাইজবন্ডের ড্র বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।
ক্রেতারা এ সফটওয়্যারে বিনামূল্যে ই-মেইল সাবস্ক্রিপশন করতে পারবেন। এতে সাবস্ক্রিপশনপ্রাপ্ত নাগরিকরা প্রতি ৩ মাস পরপর প্রকাশিত ফলাফল সম্পর্কে স্বয়ংক্রিয়ভাবে ইমেইলে অবহিত হতে পারবেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: