• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

রাত ৮টার বদলে ৯টা; দোকান খোলা রাখার সময় বাড়াতে মন্ত্রণালয়ে আবেদন

প্রকাশিত: ১৩:৫২, ১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:৫৮, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাত ৮টার বদলে ৯টা; দোকান খোলা রাখার সময় বাড়াতে মন্ত্রণালয়ে আবেদন

ফাইল ছবি

শীত মৌসুম সামনে রেখে রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ব্যবসায় মন্দা ও বিক্রি কমে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের টিকে থাকার স্বার্থে এ সময় বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার (১ নভেম্বর) এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে লিখিত আবেদন জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

আবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানগুলো বিভিন্ন সময়ে সন্ধ্যা ৬টা, সন্ধ্যা ৭টা এবং বর্তমানে রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হচ্ছে। তবে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যে মন্দাবস্থা বিরাজ করছে। দোকানগুলোতে বেচাকেনা প্রায় নেই বললেই চলে। এরই মধ্যে ঢাকার দুটি বড় মার্কেট বেচাকেনা না থাকায় বন্ধ হয়ে গেছে। আরও অনেক মার্কেট বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, বর্তমানে বিদ্যুৎ সংকট কমে এসেছে। পাশাপাশি শীত মৌসুম শুরু হতে যাচ্ছে। এ সময়ে সাধারণত ব্যবসা-বাণিজ্য কিছুটা ভালো হয়। তাই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সংকট বিবেচনায় নিয়ে রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকান খোলা রাখার ঘোষণা দেওয়ার জন্য মন্ত্রণালয়ের সদয় নির্দেশনা চেয়েছে সংগঠনটি।

ব্যবসায়ীদের স্বার্থ ও ব্যবসা টিকিয়ে রাখার বিষয়টি বিবেচনা করে সময় বাড়ানোর এ দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত