তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী উৎসব করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৬২ প্রকারের ফল নিয়ে উৎসব, বৃক্ষরোপণ ও ক্রীড়াসামগ্রী বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শুক্রবার (২০ নভেম্বর) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল মামুন ডেনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী রবিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬২ প্রকারের ফল নিয়ে ফল উৎসবের আয়োজন করা হবে। একই দিন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হবে।
এ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেরানীগঞ্জে অবস্থিত দ্বিতীয় ক্যাম্পাসে ৬২টি গাছ রোপণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন এ কর্মসূচি ঘোষণা করেছেন। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, দেশ গঠনে ইতিবাচক রাজনীতি এবং সবুজ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার দর্শন তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
বিভি/ক্যাম্পাস/পিএইচ













মন্তব্য করুন: