• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

‘ডন থ্রি’ সিনেমার জন্য আকাশচুম্বী পারিশ্রমিক নিলেন কিয়ারা আদভানি

প্রকাশিত: ১৭:৪১, ৬ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
‘ডন থ্রি’ সিনেমার জন্য আকাশচুম্বী পারিশ্রমিক নিলেন কিয়ারা আদভানি

বলিউডের অন্যতম সফল ও সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ফ্র্যাঞ্চাইজি 'ডন'। ২০২১ সালে দ্বিতীয় পর্ব নির্মাণের পরে প্রায় এক যুগের বেশি সময় ধরে নতুন পর্ব আসা নিয়ে নানা ধরণের গুঞ্জন শোনা গেছে। এবার দীর্ঘদিন চলা গুঞ্জন থেমে গেছে। অফিসিয়াল ঘোষণায় বলিউডে চলে এসেছে নতুন ‘ডন’, রণবীর সিং। আর প্রিয়াঙ্কা চোপড়ার স্থলাভিষিক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। আর এই সিনেমার জন্য কিয়ারা আকাশচুম্বী পারিশ্রমিক পেতে যাচ্ছেন।

ক্যারিয়ার গড়ে ওঠার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কিয়ারার পারিশ্রমিক। এরই মধ্যে তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীতে পরিণত হয়েছেন। নতুন ছবির জন্য তিনি যে পারিশ্রমিক পাচ্ছেন, তা কেবল হাতে গোনা কয়েকজন অভিনেত্রী পেয়ে থাকেন। বলিউড হাঙ্গামা বলছে, নতুন ছবির জন্য তিনি যে পারিশ্রমিক পাচ্ছেন সেটা ১৩ কোটি রুপি। ‘ডন থ্রি’তে অভিনয়ের জন্য এই আকাশচুম্বী পারিশ্রমিক নিচ্ছেন কিয়ারা। যা তার নিজের ক্যারিয়ারের জন্য সর্বোচ্চ।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমটির কাছে দাবি করেছে, ‘নায়িকা চরিত্রের জন্য কিয়ারা ও কৃতি স্যানন দু'জনকে ভেবেছিলেন নির্মাতা ফারহান আখতার। এর মধ্যে নায়ক রণবীর সিং জানান, কিয়ারার সঙ্গে তার বাস্তব জীবনেও বেশ ভালো বন্ধুত্ব। ফলে শুটিংয়ে তা কাজে দেবে। এজন্য শেষমেশ কিয়ারাকে বেছে নেওয়া হয়।’

এদিকে ‘ডন ৩’ ছাড়াও কিয়ারার হাতে রয়েছে আরও একটি ছবির কাজ। সেটার নাম ‘ওয়ার ২’। যেখানে তার নায়ক হৃতিক রোশন। তবে এই ছবির জন্য তিনি যে পারিশ্রমিক নিয়েছেন, তা ‘ডন ৩’র মোটে অর্ধেক!

প্রসঙ্গত,‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে বলিউডে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী কিয়ারা আদভানি। তবে তাকে তারকা খ্যাতি দেয় ‘কবির সিং’ ছবিটি। এরপর থেকেই  বড় মাপের ছবিগুলোতে দাপুটে অভিনয় করে আসছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য’ চলতি বছর আগস্টে শুরু হবে ,‘ডন ৩' ছবিটির শুটিং। এরপর বড় পর্দায় আসবে ২০২৫ সালে।

 

বিভি/জোহা/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত