ভোররাতে নিজ বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
ফাইল ছবি
রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি আবাসিক কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।
এর আগে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। তিনি দাবি করেন, কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। একই সঙ্গে পুলিশকে অনুরোধ করেন, তার হাতে যেন হাতকড়া পরানো না হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, দিবাগত রাত পৌনে তিনটার দিকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপতার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি এই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: