• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

এবার একসঙ্গে গান গাইলেন তাহসান-ফারিণ

প্রকাশিত: ১৮:২১, ৬ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
এবার একসঙ্গে গান গাইলেন তাহসান-ফারিণ

দেশীয় বিনোদন জগতে তাহসান খান সেই উজ্জ্বল নক্ষত্র যিনি সঙ্গীত ও অভিনয়-উভয় মাধ্যমে নিজের প্রতিভার দ্যুতি ছড়িয়েছেন। অন্যদিকে তাসনিয়া ফারিণ দেশের শোবিজ অঙ্গনে বর্তমান প্রজন্মের একজন জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেত্রী। ধোঁয়াশা কাটিয়ে এবার শুক্রবার (১ মার্চ) এক সংবাদ সম্মেলনে বলা সুখবর দিলেন তাহসান-ফারিণ।জানালেন ভক্তদের জন্য দ্বৈত গান নিয়ে আসছেন এই জুটি।

তাহসান ও তাসনিয়া ফারিণ বিনোদন জগতের অনবদ্য শিল্পী। ফারিণ নতুন হলেও কম জনপ্রিয়তা অর্জন করেননি। এদিকে তাহসান গান এবং অভিনয় জগতে উজ্জ্বল সব দৃষ্টান্ত তৈরি করেছেন। দু'জনের জুটি সবার ভিশন প্রিয়। গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এই তারকা শিল্পীদ্বয়কে একটি ভিডিওতে একসাথে একটি শোরুমে দেখা যায় এবং সেই ভিডিওটি হঠাৎ করে তাহসানের পেজ থেকে লাইভ হওয়ার কারণে পোস্ট হয়। এরপর থেকেই নেটপাড়ায় ও সংবাদমাধ্যমে এই ঘটনাকে নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। পরে অবশ্য তারা বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করে জানায় নতুন কিছু আসছে। তখন অনেকেই ধারণা করেছিলেন তাহসানের গাওয়া গানে মডেল হচ্ছেন অভিনেত্রী ফারিণ। তবে, বিষয়টি সেরকম নয়। সেটি ছিল একটি বিজ্ঞাপনের শুটিং। কিন্তু এবার সত্যি গায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ফারিণের।

সবার পছন্দের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি”র জন্য “রঙে রঙে রঙিন হব” শিরোনামের দ্বৈত গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ফারিণ। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।
 
হঠাৎ করেই গান গাওয়া সম্পর্কে ফারিণ বলেন, ‘ছোটবেলা থেকেই আমার প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবার এতে গাইতে পেরে খুব ভালো লাগছে। গানটির কথা-সুর খুব ভালো হয়েছে। তাহসান ভাইয়ের সঙ্গে গাওয়া এ গানটি সবার ভালো লাগবে বলেই আশা করছি।’
 
এ বিষয়ে তাহসান জানান, ‘হানিফ সংকেত দাদা গত মাসে আমাকে ফোন করে বললেন, ইত্যাদির জন্য দ্বৈত গান করতে চান। আমি বললাম, নতুন একজন করলে ভালো হয়। তখন ফারিণের প্রস্তাব দিলাম। ফারিণকে ফোন দেন দাদা। ফারিণও আগ্রহ দেখায়। এবার দর্শকের উপভোগ করার অপেক্ষায়।’

দর্শকরাও এখন থেকেই তাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানে প্রিয় জুটির গান উপভোগ করার অপেক্ষায় আছে।

 

বিভি/জোহা/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত