ঈদের দিনে বাংলাভিশনের যত আয়োজন
প্রিয় তারকা, বিশেষ দিবস, ভিন্ন আয়োজন আর দর্শক বিনোদন মানেই বাংলাভিশন। প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষে বাংলাভিশন আয়োজন করেছে ৮ দিনব্যাপী ভিন্নধর্মী বিশেষ অনুষ্ঠানমালার। উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে দেশের খ্যাতনামা নাট্যপরিচালকদের নির্মিত নাটক; জনপ্রিয় বাংলা চলচ্চিত্র এবং নতুন ও বৈচিত্র্যময় অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন বাংলাভিশনের আয়োজন দেখে নিন এক নজরে-
সকাল ১০:১০ - বাংলা চলচ্চিত্র ‘এক টাকার দেনমোহর’;
অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস, মিশা ও আরো অনেকে।
বেলা ১:৩০ - বাংলাভিশন ঈদ আয়োজন।
বেলা ২:১০ - ঈদ উপলক্ষে বিশেষ টেলিফিল্ম ‘সম্পত্তি’;
রচনা ও পরিচালনা: মাইদুল রাকিব;
অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, অনিক ও আরো অনেকে।
বিকেল ৪:৩০ - বাংলাভিশন ঈদ আয়োজন।
বিকেল ৫:১০ - ঈদ উপলক্ষ্যে নাটক ‘তোমায় ভালোবেসে’;
পরিচালনা: তৌফিকুল ইসলাম;
অভিনয়ে: মুশফিক ফারহান, আইশা খান ও আরো অনেকে।
সন্ধ্যা ৬:২৫ - ঈদ উপলক্ষে নাটক ‘দত্তক’;
পরিচালনা: পথিক সাধন;
অভিনয়ে: ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী ও আরো অনেকে।
রাত ৭:৪৫ - ঈদ উপলক্ষ্যে নাটক ‘বাড়ি গাড়ি নারী’;
রচনা: আল আমিন; পরিচালনা: তাইফুর জাহান আশিক;
অভিনয়ে: মোশাররফ করিম, সারিকা ও আরো অনেকে।
রাত ৮:৪০ - ঈদ উপলক্ষে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মিস শিউলির প্রেমিকেরা’; পর্ব—১;
রচনা ও পরিচালনা: সাগর জাহান;
অভিনয়ে: তানিয়া বৃষ্টি, পাভেল, রুমেল, মুসাফির বাচ্চু, আব্দুল্লাহ রানা, মিলন ভট্ট, শামীমা নাজনীন ও আরো অনেকে।
রাত ৯:২৫ - ঈদ উপলক্ষে নাটক ‘হাজব্যান্ড অব দ্যা ইয়ার’;
রচনা ও পরিচালনা: মাহমুদুর রহমান হিমি;
অভিনয়ে: মুশফিক ফারহান ও তানজিন তিশাসহ আরো অনেকে।
রাত ১০:৪৫ - ঈদ উপলক্ষে নাটক ‘চাঁদের দেশে প্রেম’;
পরিচালনা: হারুন রুশো;
অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি ও আরো অনেকে।
রাত ১১:৩৫ - ঈদ উপলক্ষে নাটক ‘মনের কোলাহল’;
পরিচালনা: রুবেল হাসান;
অভিনয়ে: অপূর্ব, সাবিলা নূর ও আরো অনেকে।
বিভি/টিটি













মন্তব্য করুন: