• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

হঠাৎ ফেসবুকজুড়ে প্রশ্ন-‘হু ইজ হাদি?’

প্রকাশিত: ১৯:৪৬, ৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:৪৭, ৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
হঠাৎ ফেসবুকজুড়ে প্রশ্ন-‘হু ইজ হাদি?’

শরীফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। জাতির জন্য হাদির অবদান কী, তা জানতে চেয়ে তিনি প্রশ্ন করেছেন, ‘হু ইজ হাদি?’ তার এ মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে নুরুল হক নুর বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে শরীফ ওসমান হাদিকে সমাহিত করা উচিত হয়নি। ভবিষ্যতে এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

নুরুল হক নুরের ভাষ্য, ‘আজ থেকে ১০ বছর, না ৫ বছর পরে এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, হু ইজ হাদি? জাতির জন্য তার অবদান কী? রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তাকে জাতীয় কবির পাশে নিয়ে আসলা। না না এটা উচিত হয়নি।’

প্রতিমন্ত্রীর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখা গেছে। ডাকসুর ভিপি সাদিক কায়েমও বক্তব্যটির প্রতিবাদ জানিয়েছেন। তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে নুরুল হক নুরের বক্তব্যসংবলিত একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে হাদির সাংস্কৃতিক আগ্রাসনবিরোধী অবস্থান নিয়ে সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরা হয়েছে।

নুরুল হক নুরের মন্তব্যের প্রতিক্রিয়ায় ফেসবুকে পোস্ট দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেত্রী ও ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

তিনি লিখেছেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদের একাধিক ভিডিও সামনে এসেছে, যেখানে তাঁরা প্রতিমন্ত্রীর প্রশ্নের জবাব দিয়েছেন। দেশের গুরুত্বপূর্ণ সময়ে প্রবাসীদের দেশপ্রেমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফাতিমা তাসনিম জুমা শহীদ ওসমান হাদির প্রতি প্রবাসীদের ভালোবাসার প্রশংসা করে তাদের প্রতি শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। প্রথমে দেশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করার সিদ্ধান্ত এবং তা নিয়ে নুরুল হক নুরের মন্তব্যকে কেন্দ্র করে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত