• NEWS PORTAL

  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রংপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৭৫ 

রংপুর ব্যুরো 

প্রকাশিত: ১৫:১২, ৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রংপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৭৫ 

রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমী বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২ অক্টোবর) রাতে তিনি মারা যান। এ নিয়ে রংপুর বিভাগের সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা বেড়ে আটজনে দাড়ালো। 

রুমী বেগম রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি গত ২৮ সেপ্টেম্বর ঢাকা থেকে এসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ওইদিন পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। শনিবার (৩ অক্টোবর) সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায়  রংপুর বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে আরও ৭৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ডা. ওয়াজেদ আলী জানান, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে আজকে সকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫২২ জন। এরমধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন দুই হাজার ২৮৮ জন এবং  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২৬ জন।

চলতি বছর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় পাঁচজন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দুইজন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত