• NEWS PORTAL

  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৪, ৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারী হলেন মারজিনা বেগম (৬৯)। তিনি সিরাজগঞ্জ উল্লাপাড়া এলাকার বাসিন্দা ও গৃহিণী। গত ২৯ সেপ্টেম্বর তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ অক্টোবর) ভোরে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৭ জন নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ অব্যাহত রয়েছে। একই সময়ে ৩৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন।  বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬৯ জন। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত