• NEWS PORTAL

  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে ভর্তি ১৬০৮

প্রকাশিত: ১৬:৫৪, ৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে ভর্তি ১৬০৮

ছবি: সংগৃহীত

দেশে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে ১ হাজার ৬০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৫৬ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৭২ জন মারা গেছেন। আর শুধু গেলো সেপ্টেম্বরেই সারাদেশে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, চলতি বছরে এখন পর্যন্ত ৮৪ হাজার ৩৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত