• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

হামের থাবায় খালি হলো আরও ৬ মায়ের কোল!

প্রকাশিত: ১৬:২৪, ৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:২৬, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
হামের থাবায় খালি হলো আরও ৬ মায়ের কোল!

দেশে হামের থাবায় আরও ছয়টি পরিবারে নেমে এসেছে শোক। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুইজন এবং হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪০ জনে।

বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও আক্রান্তের তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত হামে নিশ্চিতভাবে মারা গেছেন ১০৪ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৩৬ জন। সব মিলিয়ে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪০ জনে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের, একজন সিলেট বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। অন্যদিকে, হামে নিশ্চিতভাবে মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের বাসিন্দা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গযুক্ত ও সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৯৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর পাশাপাশি নতুন রোগীর সংখ্যাও বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবেই ছয়জনের মৃত্যু এবং ১ হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত