• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ভয় ধরাচ্ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় কেড়ে নিলো আরও ৮ প্রাণ

ইউএনবি

প্রকাশিত: ১৭:১৪, ৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:১৪, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ভয় ধরাচ্ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় কেড়ে নিলো আরও ৮ প্রাণ

প্রতিকী ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে। বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত আটজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ ছাড়া সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোর মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগে দুজন করে এবং সিলেট ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯২ হাজার ২১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ৮৬ হাজার ১৫২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে আরও ৫ হাজার ৭৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ডেঙ্গুর প্রকোপ বাড়ায় রোগী ও মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত