• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নবীজির যুগ থেকেই যে টিকটিকি আরবদের খাদ্যতালিকায়

প্রকাশিত: ১৫:২৪, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নবীজির যুগ থেকেই যে টিকটিকি আরবদের খাদ্যতালিকায়

ছবি: কাঁটালেজি টিকটিকি ‘দব’

মরুভূমির কঠিন পরিবেশে টিকে থাকা কাঁটালেজি টিকটিকি ‘দব’ শুধু একটি বন্যপ্রাণী নয়, আরব উপদ্বীপের লোকজ সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কিছু এলাকায় দীর্ঘদিন ধরে এর মাংস খাওয়ার প্রচলন রয়েছে। ইংরেজিতে এটি স্পাইনি-টেইলড লিজার্ড নামে পরিচিত; বৈজ্ঞানিক নাম Uromastyx aegyptia।

আরব মরুভূমির বেদুইনদের খাদ্যসংস্কৃতির সঙ্গে দবের সম্পর্ক বহু পুরোনো। মরুভূমিতে সহজে পাওয়া প্রাণী হিসেবে অতীতে এটি শিকার করে খাওয়া হতো। পরবর্তী সময়েও ঐতিহ্য ও স্বাদের কারণে কিছু এলাকায় এর মাংস খাওয়ার প্রচলন টিকে থাকে। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, প্রাণীটি আরব মরুভূমির মানুষের লোকঐতিহ্য, গল্প ও প্রবাদেও জায়গা করে নিয়েছে।

ধর্মীয় দিক থেকেও দব খাওয়ার অনুমোদনের উল্লেখ রয়েছে। সহিহ মুসলিমের একাধিক হাদিসে বর্ণিত রয়েছে, নবী মুহাম্মদ (সা.) নিজে দবের মাংস না খেলেও সাহাবিদের তা খেতে নিষেধ করেননি; বরং এক বর্ণনায় এটিকে হালাল বলা হয়েছে।

দবের মাংস ও চর্বির নানা কথিত ঔষধি গুণ নিয়েও লোকবিশ্বাস রয়েছে। তবে এসব দাবির সবগুলোর বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে—এমনটা বলা যায় না।

বর্তমানে সংরক্ষণও বড় বিষয়। অতিরিক্ত শিকার ও খরার কারণে সৌদিতে একসময় এ প্রাণীর সংখ্যা কমে গিয়েছিলো। Uromastyx aegyptia বর্তমানে আইইউসিএনের তালিকায় ‘Vulnerable’ হিসেবে রয়েছে। সৌদি আরবে সংরক্ষিত এলাকায় শিকার নিয়ন্ত্রণ এবং বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। সূত্র: সৌদি প্রেস অ্যাজেন্সি

বিভি/এমআর

মন্তব্য করুন: