• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

স্থায়ী নিষেধাজ্ঞার কঠোর বার্তা মার্কিন দূতাবাসের, সতর্ক থাকবেন যারা

প্রকাশিত: ১৭:০৩, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:০৪, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
স্থায়ী নিষেধাজ্ঞার কঠোর বার্তা মার্কিন দূতাবাসের, সতর্ক থাকবেন যারা

ভিসায় অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভ্রমণকারীদের এ বিষয়ে সতর্ক করে দূতাবাস।

পোস্টে বলা হয়, মার্কিন ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না। দেশটিতে প্রবেশের সময় একজন ভ্রমণকারী কত দিন অবস্থান করতে পারবেন এবং তার জন্য কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলে দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।

দূতাবাস জানায়, কেউ যদি অনুমোদিত সময়সীমার বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন কিংবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে ভবিষ্যতে তার যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

তাই ভিসাধারীদের ভিসার শর্ত এবং যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

দূতাবাসের সতর্কবার্তায় আরও স্পষ্ট করা হয়েছে, ভিসাধারীর নিজের দায়িত্ব হলো নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করা এবং ভিসার শর্ত লঙ্ঘন না করা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত