• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন বস, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়

প্রকাশিত: ২২:০৩, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২২:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন বস, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়

কর্মীদের চমকে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদ। কেরালার এই নারী উদ্যোক্তা ও তার স্বামী প্রতিষ্ঠানের কর্মীদের উপহার দিয়েছেন নতুন আইফোন। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রতিষ্ঠানের মালিক নিশাদ হুসেন টেবিলের ওপর সারি করে উপহারের বাক্স সাজিয়ে রেখেছেন। এরপর একে একে কর্মীরা এসে নিজেদের পছন্দমতো বাক্স তুলে নেন। বাক্স খুলতেই কারও হাতে আসে চকলেট, আবার কারও ভাগ্যে জোটে কাঙ্ক্ষিত আইফোন।

যারা প্রথমে শুধু চকলেট পেয়েছিলেন, তাদের কেউ কেউ কিছুটা হতাশ হন। তবে কিছুক্ষণ পর তাদের হাতেও তুলে দেওয়া হয় আসল উপহার—নতুন আইফোন। এমন চমকপ্রদ আয়োজনে আনন্দে মেতে ওঠেন প্রতিষ্ঠানের কর্মীরা।

কর্মীদের উদ্দেশে হাসিনা নিশাদ বলেন, দলের প্রতিটি সদস্যের পরিশ্রম ও পারস্পরিক সহযোগিতাই প্রতিষ্ঠানের মূল শক্তি। সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাও দেন তিনি।

ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রায় ২৫ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। মন্তব্যের ঘরে অনেকেই এই দম্পতির উদারতার প্রশংসা করেছেন। কেউ কেউ আবার মজার ছলে প্রশ্ন করেছেন, তাদের প্রতিষ্ঠানে নতুন কর্মী নিয়োগ হবে কি না।

সূত্র: এনডিটিভি

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত