• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সৌদির ৫ অঞ্চলে সতর্কতা, আকস্মিক বন্যার শঙ্কা

প্রকাশিত: ১৮:৩৩, ১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সৌদির ৫ অঞ্চলে সতর্কতা, আকস্মিক বন্যার শঙ্কা

সৌদি আরবের পাঁচ অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)। এর সঙ্গে শিলাবৃষ্টি, শক্তিশালী বাতাস ও ধুলা-বালি উড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে কোথাও কোথাও আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢল হতে পারে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এনসিএমের পূর্বাভাসে বলা হয়েছে, জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনা অঞ্চলের বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে। বজ্রঝড়ের সময় প্রবল বাতাসের কারণে ধুলা ও বালি উড়ে দৃশ্যমানতা কমে যেতে পারে। পাশাপাশি কিছু এলাকায় কুয়াশারও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার তীব্রতার কারণে আল-বাহার আল-আকিক এলাকায় দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সময়ে আসিরের আহাদ রাফিদাহ ও খামিস মুশাইত এলাকাতেও রেড অ্যালার্ট থাকবে। মদিনা অঞ্চলে দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এদিকে জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনার পাশাপাশি আল-জাওফ, হাইল, নর্দার্ন বর্ডার, কাসিমের উত্তরাংশ এবং পূর্বাঞ্চলের কিছু এলাকাতেও হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রসহ বৃষ্টি ও সক্রিয় বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দাম্মাম ও বুরাইদাহে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, রিয়াদ ও মদিনায় ৪০ ডিগ্রি এবং মক্কায় ৩৯ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। জেদ্দায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সেখানে আবহাওয়া আর্দ্র থাকার সম্ভাবনা রয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত