মমতা-কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ
পিছু হটছে না ককরোচ পার্টি, যন্তর মন্তরেই আবারও কর্মসূচি ঘোষণা
ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে বিক্ষোভের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির নেতা অজিঙ্ক শিন্ডে জানিয়েছেন, আগামীকাল রবিবার (১১ অক্টোবর) আবারও দিল্লির যন্তর মন্তরের উদ্দেশে মিছিল করবেন তারা। তাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
এর আগে, একই দাবিতে বিক্ষোভের সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হয়। তার সঙ্গে আটক তৃণমূলের অন্য নেতাদেরও মুক্তি দেয় দিল্লি পুলিশ।
অন্যদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও ছেড়ে দেওয়া হয়েছে। জাফরপুর কালান পুলিশ স্টেশন থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
এদিকে, ককরোচ জনতা পার্টির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অজিঙ্ক শিন্ডে বলেন, মোদি সরকার ভয় পাচ্ছে। তারা আবার একজোট হলে ক্ষমতাসীনদের ক্ষমতার ভিত নড়ে যেতে পারে।
পোস্টে তিনি আরও বলেন, তারা পিছু হটছেন না। রবিবার আবারও যন্তর মন্তরের উদ্দেশে মিছিল করবেন এবং সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন।
একই পোস্টে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তাও যুক্ত করেন শিন্ডে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিভি/পিএইচ













মন্তব্য করুন: