• NEWS PORTAL

  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ইরানের কাছে ধরাশায়ী আমেরিকা? যুদ্ধ বন্ধে শি-পুতিনের শরণাপন্ন ট্রাম্প!

প্রকাশিত: ১৫:৩৬, ৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:৩৭, ৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইরানের কাছে ধরাশায়ী আমেরিকা? যুদ্ধ বন্ধে শি-পুতিনের শরণাপন্ন ট্রাম্প!

একের পর এক সামরিক অভিযান, নৌ অবরোধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কোনো কৌশলেই ইরানকে পরাস্ত করা সম্ভব হচ্ছে না। উল্টো ওই যুদ্ধের আগুনে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির। ইরানের রেজিম চেঞ্জ করতে গিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই রেজিম চেঞ্জ হবার দশা। সব মিলিয়ে এই যুদ্ধ ক্রমেই ট্রাম্পের জন্য আত্মহত্যার শামিল হয়ে উঠেছে। এ অবস্থায় সর্বনাশা এই যুদ্ধের ইতি টানতে নেহাতই বাধ্য হয়ে দুই প্রতিদ্বন্দ্বী পরাশক্তি রাশিয়া ও চীনের দ্বারস্থ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের মুখেই সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মার্কিন তিনি। 

আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেনে বসছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সামিট- এপেক সম্মেলন। সেখানেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরান যুদ্ধ বন্ধে কী করা যায় তা নিয়ে আলোচনায় বস্তে চাইছেন ট্রাম্প। ৮ নভেম্বর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের তিনি বলেন, আমার মনে হয়, প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে একটি বৈঠক হবে। আমরা অনেক বিষয় নিয়ে কথা বলব। এর মধ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণ ও ইরান যুদ্ধ শেষ করার বিষয় থাকবে। 

তবে বৈঠকের সময়সূচি, আলোচনার কাঠামো কিংবা সম্ভাব্য কোনো সমঝোতার বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। কিন্তু কেন এই তৎপরতা? মূলত যুদ্ধের শুরুতে ইরানকে দ্রুত নতিস্বীকারে বাধ্য করার যে প্রত্যাশা ছিল, বাস্তব ফল দেখা যাচ্ছে পুরো উল্টো। দীর্ঘদিন ধরে হামলা চালিয়ে তেহরানকে নতি স্বীকারে বাধ্য করার চেষ্টা করছে ওয়াশিংটন। কিন্তু যুদ্ধের অবসান তো দূরের কথা, ইরানের সামরিক সক্ষমতা ও প্রতিরোধের মুখে মুখ বাঁচাতে উল্টো নতুন নতুন কৌশল নিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। ইরানকে কাবু করতে এখন সমুদ্রপথের পাশাপাশি স্থলপথ অবরোধেরও তোড়জোড় চলছে।

স্থলপথেও ইরানের বাণিজ্য বন্ধ করতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স ‘আয়রন গেট’। এই বিশেষ দলটির লক্ষ্য ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র, প্রযুক্তি ও নিষেধাজ্ঞাভুক্ত পণ্যের চলাচল ঠেকানো। কিন্তু নতুন এই উদ্যোগের কার্যকারিতা নিয়ে ব্যাপক প্রশ্ন আছে। 

ইরান এগুলোকে নিষ্ফল বলে অভিহিত করেছে। তারা যুক্তরাষ্ট্রের এই অবরোধ কৌশলকে মোটেই গুরুত্ব দিচ্ছে না। তেহরানের দাবি, বিভিন্ন নামে অর্থনৈতিক অবরোধের চেষ্টা করেও যুক্তরাষ্ট্র ইরানকে ভেঙে ফেলতে পারবে না। সব মিলিয়ে সব ধরনের মার্কিন প্রচেষ্টাই এখন বড় প্রশ্নের মুখে।

লজ্জাজনক এই পরিস্থিতি থেকে বাঁচতে শি জিনপিং ও পুতিনের সঙ্গে বৈঠকের উদ্যোগ ট্রাম্পের জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, এই দুই দেশই ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং তেহরানের ওপর তাদের তাৎপর্যময় প্রভাব রয়েছে। তাদের সহযোগিতা ছাড়া ইরান ইস্যুতে বড় কোনো সমঝোতা কতটা সম্ভব, তা নিয়ে জোরালো প্রশ্ন রয়েছে। 

সার্বিক প্রেক্ষাপটে ট্রাম্পের উদ্দেশে একের পর এক তোপ দাগছেন সমালোচকরা। তারা বলছেন, যে যুদ্ধ দ্রুত শেষ করার ফাঁপা হুঙ্কার দিয়ছিলেন ট্রাম্প, আজ কেন সেই যুদ্ধের ইতি টানতে অন্য দুই পরাশক্তির সহযোগিতা চাইতে হচ্ছে তাকে? ইরান যুদ্ধ কেবল মধ্যবর্তী নির্বাচনে রিপবালিকান পার্টির হারের কারণ হয়েছে তাই নয়, এটি গোটা বিশ্বে পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের অজেয় ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে। 

বিভি/এইচজে

মন্তব্য করুন: