• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ইসলামাবাদে শুরু ‘মারগালা ডায়ালগ ২০২৬’, অংশ নিচ্ছেন কারা?

প্রকাশিত: ১৪:৪৩, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইসলামাবাদে শুরু ‘মারগালা ডায়ালগ ২০২৬’, অংশ নিচ্ছেন কারা?

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক ফোরাম ‘মারগালা ডায়ালগ ২০২৬’। এই সংলাপটি আন্তর্জাতিক সংলাপের মঞ্চ, যেখানে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, পূর্ব এশিয়া প্রভৃতি অঞ্চলের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ ও কৌশলগত বিষয়ে বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট (IPRI) ২০১৯ সাল থেকে "মারগালা ডায়ালগ" আয়োজন করে আসছে। এই সংলাপের মূল লক্ষ্য হলো আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে খোলামেলা ও গঠনমূলক আলোচনা করা। 

এর মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, সহযোগিতা জোরদার, শান্তিপূর্ণ যোগাযোগ এবং উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ উদ্যোগের পথ খুঁজে বের করার চেষ্টা করা হয়। এর সামগ্রিক উদ্দেশ্য আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখা।

আজ শুরু হওয়া "মারগালা ডায়ালগ ২০২৬" ১২ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। এই সংলাপে অংশ নিতে দুই দিনের সফরে বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছেন ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ।

বিভি/এজেড

মন্তব্য করুন: