ইসরাইলের পার্লামেন্টে শপথ আজ, নতুন সদস্য ৪৬ জন
ইসরাইলের ২৬তম পার্লামেন্টে-নেসেটে শপথ নিতে যাচ্ছেন ১২০ জন সদস্য। তাদের মধ্যে ৪৬ জনই নতুন মুখ। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় জেরুজালেমে পার্লামেন্টে শপথ অনুষ্ঠানের কথা রয়েছে।
টাইমস অব ইসরাইল জানিয়েছে, নতুন পার্লামেন্টে নারী সদস্যের সংখ্যাও আগের তুলনায় বেড়েছে। থাকছেন ৩৩ জন নারী সদস্য। ২০২২ সালে শপথ নেওয়া ২৫তম পার্লামেন্টে নারী সদস্য ছিলেন ২৯ জন। নতুন সদস্যদের মধ্যে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির ২১টি আসনের ১৫টিতেই নতুন মুখ আসছেন।
নেসেটে সবচেয়ে দীর্ঘ সময়, ৩৫ বছর পার্লামেন্ট সদস্য হিসেবে থাকছেন গণহত্যার দায়ে দণ্ডিত নেতানিয়াহু। পরবর্তী কাজ হচ্ছে সরকার গঠনের জন্য জোটের সদস্যদের চূড়ান্ত করা। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের আমন্ত্রণে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট সেই কাজ এরই মধ্যে শুরু করে দিয়েছেন। জোট গঠনে সফল হলে আইজেনকট প্রেসিডেন্ট ও পার্লামেন্টের স্পিকারকে তা জানাবেন। এরপর সাত দিনের মধ্যে সরকার গঠনের জন্য অধিবেশন ডাকতে হবে। ওই অধিবেশনে আইজেনকটের সরকারকে আস্থা ভোটে পাস করতে হবে।
বিভি/এসজি













মন্তব্য করুন: