• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

এবার ওয়াশিংটনে হামলার পরিকল্পনা ইরানের!

প্রকাশিত: ১১:৪৯, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এবার ওয়াশিংটনে হামলার পরিকল্পনা ইরানের!

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ডার্টি বোমা বা রাসায়নিক হামলার পরিকল্পনা করছে ইরান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন দাবি করেছেন সাতজন মার্কিন কর্মকর্তা। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ইরান এ ধরনের হামলা কার্যকর করতে পারবে কি না, তা নিয়ে কর্মকর্তাদের মধ্যে বিতর্ক রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দুটি মার্কিন সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলার এই পরিকল্পনা অত্যন্ত সুনির্দিষ্ট। এতে হামলার সম্ভাব্য স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ রয়েছে।

তবে ইরানের এই পরিকল্পনাকে আপাতত আসন্ন হামলার ইঙ্গিত হিসেবে না দেখে বিকল্প পথ খোলা রাখার পরামর্শ দিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

এদিকে, হুমকির বিষয়টি নাকচ করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের মুখপাত্র লরেন বিস। তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রশাসন সম্ভাব্য হুমকির ওপর নজর রাখছে। তবে এ ধরনের কোনো হুমকি নেই।

অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে চান না বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে সংঘাতে জড়ালে তা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠবে।

সূত্র: সিএনএন

বিভি/ওটিপি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত