• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ইসলামি শিল্পকলার সমৃদ্ধ ইতিহাস তুলে ধরলো ইউনেসকো

প্রকাশিত: ২৩:০২, ১৮ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:০৫, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ইসলামি শিল্পকলার সমৃদ্ধ ইতিহাস তুলে ধরলো ইউনেসকো

ছবি: ইউনেস্কো

নান্দনিক ক্যালিগ্রাফি, জ্যামিতিক নকশা, স্থাপত্য থেকে শুরু করে হস্তশিল্প ও আধুনিক শিল্পকর্ম—বহুমাত্রিক সৃজনশীলতার মধ্য দিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে বিকশিত হয়েছে ইসলামি শিল্পকলা। শুধু ধর্মীয় ঐতিহ্য নয়, জ্ঞান, সংস্কৃতি ও সভ্যতার পারস্পরিক বিনিময়েরও গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে এই শিল্পধারা।

বুধবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক ইসলামি শিল্পকলা দিবস উপলক্ষে এসব ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো।

সংস্থাটি বলছে, ইসলামি শিল্পকলা বিশ্বের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিল্পকলার বৈচিত্র্য তুলে ধরা এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ইসলামি শিল্পকলার বিস্তৃতি কেবল চিত্রকলা বা অলংকরণে সীমাবদ্ধ নয়। মসজিদ, মাদ্রাসা ও ঐতিহাসিক স্থাপনার নকশা, আরবি ক্যালিগ্রাফি, কারুশিল্প, বস্ত্রশিল্প, সিরামিক এবং সমসাময়িক সৃজনশীল কাজেও এর স্বতন্ত্র বৈশিষ্ট্য ফুটে ওঠে।

বিভিন্ন অঞ্চল ও সভ্যতার সঙ্গে যোগাযোগের মধ্য দিয়ে ইসলামি শিল্পকলায় তৈরি হয়েছে বৈচিত্র্যময় নকশা, রং ও নির্মাণশৈলী। ফলে এ শিল্পধারা একদিকে যেমন নিজস্ব ঐতিহ্য বহন করছে, অন্যদিকে বিভিন্ন জনগোষ্ঠীর সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিনিময়ের ইতিহাসও তুলে ধরছে।

ইউনেসকোর মতে, ইসলামি শিল্পকলার এই সমৃদ্ধ ঐতিহ্য বিশ্ব সংস্কৃতির বৈচিত্র্য ও পারস্পরিক সম্প্রীতির গুরুত্বপূর্ণ অংশ। সূত্র: ইউনেস্কো অফিশিয়াল ফেসবুক পেইজ

বিভি/এমআর

মন্তব্য করুন: