• NEWS PORTAL

  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ফের মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

প্রকাশিত: ১৪:১৪, ২২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ফের মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে সফল ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইরান। এতে যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণে বাধ্য হয় বলে জানিয়েছে তারা। তবে তেহরানের এই দাবি নাকচ করেছে ওয়াশিংটন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০ নভেম্বর সন্ধ্যায় পারস্য উপসাগরের আকাশে মার্কিন যুদ্ধবিমানটির অবস্থান শনাক্ত করে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। পরে সেটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমানটির কাছাকাছি বিস্ফোরিত হলে সেটি ক্ষতিগ্রস্ত হয় এবং পাইলটকে অভিযান বাতিল করে আঞ্চলিক একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়। 

অন্যদিকে ২১ নভেম্বর সামাজিকমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইরানের দাবি উড়িয়ে দেয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা সব মার্কিন যুদ্ধবিমান নিরাপদ আছে এবং প্রত্যেকটির অবস্থান সম্পর্কে সামরিক বাহিনী অবগত বলে জানায় সংস্থাটি।

চলমান সংঘাতে মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও একাধিক মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। 

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত