• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নূপুর শর্মার মাথার দাম ঘোষণা করে আজমির শরিফের খাদেম গ্রেফতার

প্রকাশিত: ১৭:০২, ৬ জুলাই ২০২২

ফন্ট সাইজ
নূপুর শর্মার মাথার দাম ঘোষণা করে আজমির শরিফের খাদেম গ্রেফতার

ভারতে বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার মাথার দাম ঘোষণা করার কারণে রাজস্থানের আজমির দরগাহ শরিফের এক খাদেমকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সালমান চিশতি। মঙ্গলবার (৫ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। খবর এনডিটিভির।

 নামের ওই খাদেমের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক ভিডিওতে বলেছেন, যে ব্যক্তি নূপুর শর্মার শিরশ্ছেদ করতে পারবেন, তাকে নিজের বাড়ি উপহার দেবেন তিনি। নূপুর শর্মাকে পেলে গুলি করে হত্যা করবেন বলেও হুমকি দেন সালমান।

সালমান চিশতির বিরুদ্ধে গত সোমবার রাতে এফআইআর দায়ের করা হয়েছিল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি তারা। তবে ভিডিওতে নূপুর শর্মার উদ্দেশে দরগাহর ওই খাদেমকে বলতে শোনা যায়, ‘সব মুসলিম দেশের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আমি রাজস্থানের আজমির শরিফ থেকে বলছি। হুজুর খাজা বাবার দরবার থেকে এ বার্তা দেওয়া হচ্ছে।’

আজমির দরগাহ শরিফের দেওয়ান জয়নুল আবেদিন আলী খানের কার্যালয় থেকে এক বিবৃতিতে ভিডিওটির নিন্দা জানানো হয়েছে। বলা হয়েছে, মাজার হলো সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা।

ভিডিওটিতে খাদেম যে মত দিয়েছেন, তাকে দরগাহর বার্তা বলে বিবেচনা করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। বলা হয়েছে, এটি ব্যক্তিগত মতামত, যা প্রচণ্ড রকমে নিন্দনীয়।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে অবমাননামূলক মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়ার পর বিজেপির মুখপাত্র পদ থেকে সাময়িকভাবে বহিষ্কৃত হন নূপুর শর্মা।

বিভি/এনএ

মন্তব্য করুন: