• NEWS PORTAL

  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

৪৬তম বিসিএসে ১৪১৬ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: ১৭:৪২, ২৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৪৬তম বিসিএসে ১৪১৬ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি

৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।

নিয়োগ আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদান করতে হবে। ওই তারিখে যোগদানের বিষয়ে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট কার্যালয়ে যোগদান করতে হবে।

নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট কর্মকর্তা চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত