এলপি গ্যাসে নতুন সংকট, বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার
ফাইল ছবি
বাড়তি দামেও মিলছে না এলপি গ্যাস। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগ করেছেন ভোক্তারা। তাদের অভিযোগ, কোথাও কোথাও ৩৫ কেজি ওজনের একটি সিলিন্ডারের জন্য সরকার নির্ধারিত দামের চেয়ে এক হাজার টাকারও বেশি দিতে হচ্ছে।
তবে অভিযোগ স্বীকার করে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি বলছে, সরকার নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রি করে ব্যবসা করা সম্ভব নয়। লোকসান দিয়ে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব না হলে প্রয়োজনে সারাদেশে এলপি গ্যাসের ব্যবসা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ব্যবসায়ী নেতারা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির রেশ কাটতে না কাটতেই এবার এলপি গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রবিবার রাত থেকে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঊর্ধ্বমুখী বাজারে নতুন করে এলপিজির দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। এর মধ্যে সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগে অসন্তোষ আরও বেড়েছে।
সিলিন্ডার গ্যাস ব্যবহারকারী কয়েকজন ভোক্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার নির্ধারিত দামেও অনেক জায়গায় এলপিজি পাওয়া যাচ্ছে না। তাদের অভিযোগ, বিশেষ করে ৩৫ কেজি ওজনের সিলিন্ডারের ক্ষেত্রে কোথাও কোথাও নির্ধারিত দামের চেয়ে এক হাজার টাকারও বেশি অতিরিক্ত গুনতে হচ্ছে।
তবে ভোক্তাদের অভিযোগের বিষয়টি স্বীকার করে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা বলছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি করা সম্ভব নয়। ব্যবসায়ীদের খরচ ও বাজারমূল্যের সঙ্গে সমন্বয় না করে দাম নির্ধারণ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের।
গণশুনানি ছাড়া নতুন করে এলপিজির দাম বাড়ানোর সিদ্ধান্তকেও অযৌক্তিক বলে দাবি করেন ব্যবসায়ী নেতা। তাদের অভিযোগ, বাজার পরিস্থিতি ও ব্যবসায়ীদের বাস্তবতা বিবেচনায় না নিয়ে দাম নির্ধারণ করায় ভোক্তা ও ব্যবসায়ী—উভয় পক্ষই সমস্যায় পড়ছে। দাম নিয়ে ভোক্তাদের অসন্তোষের জন্য বিইআরসির সমন্বয়হীনতাকেও দায়ী করেন তারা।
এদিকে এলপিজির দাম বাড়ানোর সঙ্গে বেড়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও। প্রতি লিটারে ১২ টাকা বাড়িয়ে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা।
এলপিজি ও অটোগ্যাসের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: