গণতান্ত্রিক উত্তরণে তরুণদের সক্রিয় থাকার আহ্বান আলী রীয়াজের
গণতান্ত্রিক উত্তরণ শুধুমাত্র একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান গড়ে তোলাই প্রকৃত গণতন্ত্র- এমন মন্তব্য করেছেন রাষ্ট্র ও রাজনীতি বিশেষজ্ঞ ড. আলী রীয়াজ। বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে আলী রীয়াজ গবেষণা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠান তিনি একথা বলেন।
গেস্ট অব অনারের বক্তব্যে রাষ্ট্রবিজ্ঞানী ড. আলী রীয়াজ বৈশ্বিক অস্থিরতা ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের নানা দিক তুলে ধরে বলেন, ২০২৪ সালের গণঅভ্যূত্থানের মাধ্যমে তরুণরা নতুন সম্ভাবনা তৈরি করেছেন। তা ধরে রাখতে সার্বক্ষণিক সচেতন ও সক্রিয় থাকার পরামর্শ দেন তাদের। ড. আলী রীয়াজ বলেন, স্বৈরাচারকে পরাস্ত করা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রথম ধাপ হলেও চূড়ান্ত লক্ষ্য অর্জনে তরুণদের মূল দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। পরে শিক্ষার্থীদের হাতে গবেষণা বৃত্তির টাকার চেক ও সনদপত্র তুলে দেয়া হয়।
বিভি/এসজি













মন্তব্য করুন: