• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কাল বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২২:০৩, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
কাল বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী

সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যেই আগামীকাল রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

নির্ভরযোগ্যসূত্র ও গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠেয় এ সভায় দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, সাধারণত সংসদের অধিবেশন শুরুর দু-এক দিন আগে অথবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। তবে এবার পরবর্তী অধিবেশনের সময়সূচি নির্ধারণের আগেই সভা ডাকা হয়েছে। আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংসদের অধিবেশন শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সংবিধান সংশোধন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংসদ সদস্যদের দিকনির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: