শহীদ জেহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ কে এম নাজির উদ্দিন জেহাদের পরিবারের সদস্যরা। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
উল্লেখ্য, ১৯৯০ সালের ১০ অক্টোবর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন কে এম নাজির উদ্দিন জেহাদ। তার আত্মত্যাগ বাংলাদেশের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: