• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

দেশের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

প্রকাশিত: ০৮:৫৮, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দেশের যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি মেরামত, সংরক্ষণকাজ ও গাছের শাখা-প্রশাখা কাটার জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় আজ রবিবার (১১ অক্টোবর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ছাতিয়ানগাছা, শ্রীখণ্ডি, ভবানীপুর ও হারোয়া এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪ ও ১০ নম্বর ফিডারে জরুরি মেরামত ও সংরক্ষণকাজের পাশাপাশি গাছের শাখা-প্রশাখা কাটার জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এতে আরও জানানো হয়, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হলে যেকোনো সময় পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: