• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী বর্তমান সরকার: ডেপুটি স্পিকার

প্রকাশিত: ১৩:৪৮, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী বর্তমান সরকার: ডেপুটি স্পিকার

ছবি: বাসস

পতিত সরকারের আমলে সুরক্ষা আইনের নামে জনগণের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল। এর বিপরীতে বর্তমান সরকার ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে অপতথ্য ও মিথ্যা তথ্যের কারণে ব্যক্তি ও জাতীয় নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেদিকেও সরকারকে নজর রাখতে হবে বলে জানান তিনি। অন্যদিকে, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান বলেছেন, অপতথ্য ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আগেই তা মোকাবিলার কৌশল নির্ধারণ করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডেপুটি স্পিকার।

কায়সার কামাল বলেন, বর্তমান সময়ে মিথ্যা ও অপতথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের প্রবণতা বাড়ছে। তথ্যপ্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে অপতথ্য, মিথ্যা তথ্য ও সাইবার অপরাধের মতো নতুন নতুন হুমকি তৈরি হয়েছে। এসব মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও জনগণকে সমন্বিত ভূমিকা রাখতে হবে।

এ সময় নারী ও শিশুদের জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সেমিনারে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, অপতথ্য ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে মানুষের সমর্থন আদায়ের চেষ্টা ডানপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা যাচ্ছে। এ ধরনের ঝুঁকি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিভি/এনজে/পিএইচ

মন্তব্য করুন: