• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

এমপি-মন্ত্রী হওয়ার পর নিজেদের সুবিধা নিয়েই ব্যস্ত থাকেন অনেকে: স্পিকার

প্রকাশিত: ১৪:৪১, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:৪১, ১২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এমপি-মন্ত্রী হওয়ার পর নিজেদের সুবিধা নিয়েই ব্যস্ত থাকেন অনেকে: স্পিকার

এমপি-মন্ত্রী হওয়ার পর নিজেদের সুবিধা নিয়ে ব্যস্ত থাকায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করা হয় না বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

স্পিকার বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ঐকমত্য গড়ে উঠলে কোনও অনিয়মই আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের অধিকার আদায়ে রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরিকতার কোনও বিকল্প নেই বলে জানান স্পিকার। 

এ সময় দক্ষ জনবল তৈরি এবং সমাজের বৈষম্য দূর করতে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও গুণগত মান বৃদ্ধির ওপর জোর দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ সময় ককাসের সভাপতি বারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, সংসদ সদস্যরা শপথ নিয়ে দূর্নীতি না করলে সমাজ থেকে ৪০ শতাংশ দূর্নীতি কমে যাবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: