• NEWS PORTAL

  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

হিমু-রূপা এসে যেন জন্মদিনের শুভেচ্ছা জানালেন হুমায়ূন আহমেদকে!

মীর মো. ফারুক, গাজীপুর

প্রকাশিত: ২১:১৮, ১৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ

বাংলা কথাসাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদ। যিনি সাদা কাগজের বুকে কলম ঘুরিয়ে দশকের পর দশক ধরে মোহবিষ্ট করে রেখেছিলেন কোটি পাঠককে।

গল্প, উপন্যাস, নাটক কিংবা চলচ্চিত্র- যেখানেই পড়েছে তাঁর হাতের ছোঁয়া, সেটাই বাংলার মানুষ গ্রহণ করেছে পরম মমতায়।

কালজয়ী নক্ষত্র হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিনে গাজীপুরের নুহাশ পল্লীতে যেন ভক্তদের ঢল নেমেছে। পরিবারের পক্ষ থেকে কেক কাটার পাশাপাশি দিনব্যাপী ফুল দিয়ে প্রিয় লেখককে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন নানা বয়সী মানুষ।

স্বাধীনতা পরবর্তী সময়ে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’। দীর্ঘ ৪০ বছরের লেখক জীবনে তিনি রচনা করেছেন দুই শতাধিক গ্রন্থ। হিমু, মিসির আলী কিংবা শুভ্রের মতো কালজয়ী সব চরিত্র সৃষ্টি করে নন্দিত এই কথাসাহিত্যিক তরুণ সমাজকে করেছিলেন বইমুখী, যে চরিত্রগুলো আজও পাঠকের হৃদয়ে সমানভাবে প্রাসঙ্গিক।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কিংবদন্তি হুমায়ূন আহমেদ।

শূন্য পকেটে হলুদ পাঞ্জাবি পরা কোনো তরুণ হিমু হয়ে, কিংবা বর্ষার বৃষ্টিতে হুমায়ূন আহমেদ বেঁচে থাকবেন কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায়...নিজের কালজয়ী সৃষ্টির মাঝেই তিনি থাকবেন অনন্তকাল।
 

বিভি/এজেড

মন্তব্য করুন: